(ক) কেবলমাত্র ফৌজদারী কার্যবিধি বা অন্য কোন আইনে বর্ণিত ব্যবস্থা কিংবা সরকার কর্তৃক প্রণীত অপর কোন কার্যবিধিতে ব্যবস্থা মোতাবেক ব্যতীত পুলিশের কাজে হস্তক্ষেপের কোন ক্ষমতা সাব-অর্ডিনেট ম্যাজিস্ট্রেটগণের নাই। কিন্তু পুলিশ মামলার উপর এখতিয়ার ও ক্ষমতাসম্পন্ন ম্যাজিস্ট্রেটগণকে স্মরণ করাইয়া দেওয়া হইতেছে যে, ফৌজদারী কাৰ্যবিধির চতুৰ্দশ পরিচ্ছেদে উল্লিখিত পদ্ধতি অনুসারেই পুলিশের তদন্তকার্য লক্ষ্য করা তাঁহাদের দায়িত্বের অন্তর্গত। (খ) নন-কগনিজেবল অপরাধ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ প্রদানের সময় সাব-অর্ডিনেট ম্যাজিস্ট্রেটগণ যাহাতে ফৌজদারী কাৰ্যবিধির ১৫৫ ও ২০২ ধারায় প্রদত্ত ক্ষমতার অপব্যবহার না…