(ক) থানার কনস্টেবলের দায়িত্ব হইবে গ্রেফতারী পরোয়ানা কার্যকর করা, এসকর্ট ও গার্ডের কাজ করা, অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রয়োজনে রাস্তা বা বিশেষ এলাকায় টহলদার, জনগণ ও যানবাহন নিয়ন্ত্রণ এবং উপরস্থ লোকের অধীনে দাঙ্গা ও গোলযোগ দমন। বিচার-বিবেচনা অথবা বিবেক খরচ করিতে হইবে এমন কাজ তাহাদের দ্বারা করা সম্ভব নহে। এসআই বিশেষ আদেশে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ এবং চৌকিদার নির্ভরযোগ্য নহে এমন গ্রাম সফর করিবার জন্য তাহাদিগকে পাঠানো যাইতে পারে। এই সকল ক্ষেত্রে সংগৃহীতব্য তথ্যের ধরন যে গ্রাম সফর করা হইবে তাহা। কম্যান্ড সার্টিফিকেটে রেকর্ড করিতে হইবে। টহলের জন্য ইস্যুকৃত কম্যান্ড সার্টিফিকেট ভবিষ্যত…