(ক) কোন থানায় একজন এএসআই পাঠাইবার উদ্দেশ্যে হইতেছে, তদন্তকারী এসআইকে সকল কারণিক ও রুটিন মাফিক কাজ হইতে অব্যাহতি দেওয়া ।ইহা নিশ্চিত করিবার জন্যে উধ্বতন অফিসারগণের উচিত এই সকল কাজের জন্য এএসআইকে সুনির্দিষ্টভাবে দায়ী এবং ব্যর্থতার জন্য শাস্তির ব্যবস্থা করা। এসআই অবশ্য সাধারণ তদারকি অব্যাহত রাখবেন, তবে তাহাকে তদারকের ব্যাপারে ব্যাপক অনিয়মের ক্ষেত্র ব্যতীত দায়ী করা যাইবে না। (খ)এফআইআর মামলার ডায়েরী,সাধারণ ডায়েরী এবং গ্রাম অপরাধ নোটবুক ব্যতীত এএসআই সকল রিটার্ন ও রেজিস্ট্রারের জন্য দায়ী থাকিবেন। আইনানুযায়ী। প্রথম তিনটি দায়িত্ব কোন অবস্থায়ই তাহাদিগকে দেওয়া যাইবে না যদি না তাহারা। ওসি…