(ক) থানার একজন ওসি তাহার আওতার মধ্যে শান্তিরক্ষা ও অপরাধ নির্ণয় প্রতিরোধে তার অধঃস্তন পুলিশদের যথাযথভাবে কাজে লাগানো ও ব্যবস্থাপনার জন্য দায়ী। অপরাধ দমনের জন্য তাহার প্রধান লক্ষ্য হওয়া উচিত অপরাধ, অপরাধী শ্ৰেণী, ভবঘুরে ভ্ৰাম্যমান দলের আবাস অথবা থানার মধ্য দিয়া ভ্ৰমণরত দল সম্পর্কে সঠিক তথ্য লাভ করা। তাহাদের প্রতি কার্যকর দৃষ্টি রাখা অথবা আইন অনুযায়ী তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এই ব্যাপারে প্রধান করণীয় হইতেছেঃ (১) তাহার দায়িত্বাধীন এলাকা ও তাহার বসতি সম্পর্কে তাহাদের সহানুভূতি ও সহযোগিতা সম্পর্কে সঠিক চিত্র লাভ করা; (২) অপরাধ, অপরাধী, সন্দেহজনক চরিত্র এবং আগন্তুক সম্পর্কে আগেভাগে…