নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এবং প্রাপ্যতার ভিত্তিতে অন্য বিভাগের বৈধ কার্যে সফররত অফিসারদিগকে থানার সহিত সংশ্লিষ্ট পরিদর্শন কক্ষ ও বাংলা ব্যবহার করিতে দেওয়া যাইতে পারে। পরিস্থিতির প্রয়োজনে ইন্সপেক্টর-জেনারেল যেকোন অফিসারকে প্রদত্ত সুবিধা পুরাপুরি প্রত্যাহার করিতে পারেন। (ক) একজন পুলিশ অফিসার চাহিলে কক্ষ বা ভবন সঙ্গে সঙ্গে খালি করিতে হইবে। (খ) তদন্ত বা অন্য কোন কাজের জন্য তাহা অফিস হিসাবে ব্যবহার করা যাইবে না। (গ) কক্ষ বা কক্ষসমূহ পরিষ্কার ও ভাল অবস্থায় ত্যাগ করিতে হইবে। এইজন্য অফিসারকে তাহার নিজের চাকরকে কাজে লাগাইতে হইবে । (ঘ) পরিদর্শন কক্ষ ব্যবহারের অফিসারকে ওসি’র নিকট হইতে জানিয়া লইতে…