(ক) একটি থানার ভিতর ও বাহির উভয়দিক পরিষ্কার-পরিচ্ছন্ন থাকিতে হইবে । প্রত্যেকটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট স্থান থাকিতে হইবে । নির্দিষ্ট স্থানে যাহাতে জিনিসটি পাওয়া যায় ওসি’র তাহা নিশ্চিত করিতে হইবে। কনস্টেবলদের ছাউনিতে প্রত্যেকটি বিছানা গুটাইয়া রাখিতে হইবে। ছাদের সহিত কোন কাপড় ঝুলিয়া থাকিবে না এবং চারপায়ার উপর আজেবাজে জিনিসের স্থূপ জমিবে না। থানার আঙ্গিনা। কনস্টেবলদের দ্বারা পরিচ্ছন্ন ও ঝকঝকে রাখিতে হইবে এবং পানি জমিবে এমন গর্ত ও ছিদ্র ভরাট করিয়া দিতে হইবে। (খ) ওসি প্রত্যেকদিন কনস্টেবলদের ছাউনি পরিদর্শন করিবেন এবং উল্লিখিত ব্যবস্থা প্রতিপালিত হইতেছে কিনা দেখিবেন। তাহাকে দেখিতে হইবে…