(ক) কোন অফিসার একটি থানা বা ফাঁড়ির দায়িত্বভার গ্রহণ করিলে তাহাকে দায়িত্বভার গ্রহণের সময় সুপারকে অবহিত করিতে হইবে ।তিনি রাষ্ট্রের সম্পত্তি, নগদ ও রেজিস্টার পরীক্ষা করিয়া দেখিবেন এবং মালখানার দ্রব্যাদিও হিসাব করিবেন। সবকিছু ঠিকঠাক থাকিলে নিম্নলিখিতভাবে একটি সার্টিফিকেট দিবেন । “আমি সাম্প্রতিক সকল রেজিস্টার ও নথি পরীক্ষা করিয়া এবং আমার ক্ষমতা অনুযায়ী সেইগুলির সঠিক অবস্থা সম্পর্কে সন্তুষ্ট হইয়াছি। আজ নগদ অর্থের পরিমাণ ছিল টাকা ..... আমি তাহা গ্রহণ করিয়াছি এবং এই খাতে পাইয়াছি (খাতের বিবরণ দিন)।” “আমি রাষ্ট্রের সম্পত্তিও গ্রহণ করিয়াছি যাহা সত্যায়িত তালিকার সহিত মিলাইয়া দেখিয়াছি…