(ক) ফৌজদারী কার্যবিধির ৪(ত) ধারায় থানা অফিসার-ইন-চার্জ শব্দে সুস্পষ্টভাবে কনস্টেবলদের বাদ দেওয়া হইয়াছে। অফিসার-ইন-চার্জের ছুটির সময় কনস্টেবলদের উপরের মর্যাদার লোকেরা একটি থানার রুটিন মাফিক কাজ করিবেন,কনস্টেবল নহে। কারণ,কনস্টেবল একটি থানার অফিসার-ইন-চার্জ শব্দার্থের আওতায় পড়ে না। (খ) থানার অফিসার-ইন-চার্জ যদি অসুস্থতার কারণে থানায় হাজির হইতে না পারেন তাহা হইলে মর্যাদায় তাহার নিচের লোকের নিকট দায়িত্ব অৰ্পণ করিবেন এবং বিষয়টি জেনারেল ডায়েরীতে লিখিয়া রাখিবেন। ভাষ্য থানার ভারপ্রাপ্ত অফিসার হিসাবে কনস্টেবলঃ ফৌজদারী কার্যবিধিতে কনস্টেবলকে যেইভাবে সংজ্ঞায়িত করা হইয়াছে তাহাতে তিনি থানার…