(ক) জেলা ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে, ইন্সপেক্টর পদমর্যাদার বা উহার নিম্নপর্যায়ের কোন পুলিশ অফিসার তাহা্র এলাকার জন্য বা তাহার উপর নিয়োজিত দায়িত্ব পালনের জন্য অযোগ্য বা অদক্ষ তাহা হইলে এই ব্যাপারে তিনি সুপারিস্টেভেন্টের দৃষ্টি আকর্ষণকরতঃ সংশ্লিষ্ট অফিসারকে অন্য কোন এলাকায় বা অন্য কোন দায়িত্বে বদলি করিবার জন্য উপদেশ দিতে পরিবেন। অবশ্য, তাঁহাকে মনে রাখিতে হইবে যে, পুলিশের কাজে বদলি শুধু ক্ষতিকরই নহে, এমনকি যে অফিসারকে বদলি করা হইতেছে নূতন জায়গায় তিনি একই অযোগ্যতার পরিচয় দিতে বা তাহার অপেক্ষাও খারাপ করিতে পারেন। অসন্তোষজনক কাজের জন্য শাস্তি দেওয়াই হইতেছে রীতি এবং সমগ্র জেলার অপরাধ দমন…