বিষয়বস্তু বা উদ্দেশ্যের সহিত সঙ্গতিহীন না হইলে এই প্রবিধানে— (১)"সুপারিন্টেন্ডেন্ট" অর্থ সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ এবং অতিরিক্ত সুপারিন্টেন্ডেন্ট কিংবা ইন্সপেক্টরের পদমর্যাদার নিম্ন পর্যায়ের নহে এইরূপ যেকোন অফিসার যিনি সুপারিন্টেন্ডেন্টের অসমর্থতা বা সদর দফতরে অনুপস্থিতির কারণে অস্থায়ীভাবে সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশের দায়িত্ব পালন করিতেছেন তাহারাও ইহার অন্তভুক্ত (২) “অফিসারগণ” বলিতে পুলিশের যেকোন কর্মচারীকে বুঝাইবে। (৩) “অধঃস্তন পুলিশ অফিসার” অর্থ ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশের নিম্ন পর্যায়ের অফিসার । (৪) “নিরস্ত্র পুলিশ" অর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বা স্পেশাল আর্মড ফোর্সের…