একজন সার্কেল সহকারী সুপারিন্টেন্ডেন্ট বিপি ফরম নম্বর ১৮-২ প্রত্যেকদিন ডায়েরী রাখিবেন এবং প্রত্যেকদিন সুপারের নিকট একটি কপি পাঠাইবেন। এই ডায়েরীতে কেবল পুলিশের সহিত সংশ্লিষ্ট বিষয় নহে বরং উক্ত মহকুমায় জনস্বার্থের সহিত সম্পর্কিত সকল ঘটনার তথ্য থাকিবে । অধঃস্তনদের পরীক্ষামূলক তদন্তের স্থানীয় অনুসন্ধানের ফলাফলও ইহাতে থাকিবে, তবে চলতি মামলাসমূহের তদন্তের বিস্তারিত বিবরণ নহে। টীকাঃ (ক) কোন সার্কেল সহকারী সুপারিন্টেন্ডেন্ট গরুর গাড়িতে ভ্ৰমণ করিলে তাহাকে তাহা লিখিতে হইবে। [দেখুন প্রবিধান ৫৯- খ] (খ) সার্কেল সহকারী সুপারিন্টেন্ডেন্টগণের মত শহরের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টরগণকে দৈনিক ব্যক্তিগত…