ম্যাজিস্ট্রেটের নিকট আদেশের জন্য পেশ করিবার পূর্বে সার্কেল সহকারী সুপারিন্টেন্ডেন্ট সকল চূড়ান্ত রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করিয়া দেখিবেন। ভাষ্য ফাইনাল রিপোর্টঃ বলা নিষ্প্রয়োজন যে,তদন্ত শেষ হইলে ফাইনাল রিপোর্ট পাঠাইতে হয় এবং ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারার অধীনে চার্জশীট দাখিল করিতে হয়। চার্জশীটকে পুলিশ রিপোর্ট হিসাবেও অভিহিত করা হয়। সহকারী সুপারিন্টেন্ডেন্ট পরীক্ষা করিয়া না দেখা পর্যন্ত তদন্তকারী অফিসার ফাইনাল রিপোর্ট আদালতে পেশ করিতে পারেন না। ফাইনাল রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাইবার পূর্বে সহকারী সুপারিন্টেন্ডেন্ট অবশ্যই উহা পরীক্ষা করিয়া দেখিবেন। ফাইনাল রিপোর্ট অনুমোদনের সময়…