(ক) এফআইআর প্রথম তথ্য রিপোর্ট এবং সাধারণ ডায়েরী হইতে সার্কেল সহকারী সুপারিন্টেন্ডেন্ট বি পি ফরম ১৬ দৈনন্দিন রিপোর্ট তৈয়ার করবেন। মহকুমা পুলিশ অফিসারের মারফত এই রিপোর্ট মহকুমা ম্যাজিস্ট্রেটের নিকট এবং পরে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট দাখিলের জন্য সুপারের নিকট পাঠাইতে হইবে । জেলা ম্যাজিস্ট্রেট রিপোটের উপর তাহার মন্তব্য ও আদেশ লিখিয়া রেকর্ডের জন্য পুলিশ সুপারের নিকট ফেরত দিবেন । (খ) সফরের কারণে মহকুমা প্রশাসকের অনুপস্থিতি বা ইন্সপেক্টরের সদর দফতর মহকুমায় না হওয়ায় উপরোক্ত পদ্ধতিতে বিলম্বের সম্ভাবনা থাকিলে কার্বন দিয়া রিপোটের দুইটি কপি করিতে হইবে এবং এক কপি সরাসরি সুপারের নিকট পাঠাইতে হইবে ।…