(ক) পাইবার সঙ্গে সঙ্গেই সার্কেল সহকারী সুপারিন্টেন্ডেন্ট ব্যক্তিগতভাবে সাধারণ ডায়েরী, মামলার (মামলা) ডায়েরী এবং মফস্বল ডায়েরী পুরাপুরি পাঠ করিবেন এবং নিজে প্রত্যেকটি বিষয়ে মন্তব্য লিখিবেন বা আদেশ দিবেন। (খ) সাধারণ ডায়েরীর ও সুবিচারপূর্ণ মন্তব্য লিখিয়া লিখিত বিবরণ পূর্ণ ও সম্পূর্ণ করিবার জন্য তিনি তাহার অধঃস্তনদের উৎসাহিত করিবেন। (গ) বি পি ফরম নং ১৫-এর মাধ্যমে সংশ্লিষ্ট অফিসারকে তাহার মন্তব্য ও আদেশ জানাইতে হইবে। (ঘ) (১) দৈনন্দিন রিপোর্টের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করিয়া নিজ অফিসে সাধারণ ডায়েরী নথিবদ্ধ করিবেন। (২) মামলা নিষ্পত্তি হইয়া যাইবার পর তিনি কোর্ট অফিসারের চূড়ান্ত…