অপরাধ দমন ও নিরোধের উপর জেলা ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারকি অব্যাহত রাখিবেন এবং এতদসংক্রান্ত কার্যপরিচালনার ব্যাপারে মূলতঃ তিনিই দূয়ী। নিয়মিত বিরতির পর নিজ জেলার কার্য তদন্ত করা তাহার দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁহার পক্ষে উক্ত বিভাগের বিস্তারিত কার্যাবলী তদন্ত করিবার কোন কর্তব্য নাই। তবে নিম্নোক্ত বিষয়সমূহের উপর তাহার বিশেষ মনোযোগ দেওয়া কর্তব্যঃ (১) জেনারেল ডায়েরী এবং উহার লিখন পদ্ধতি; (২) গুরুত্বপূর্ণ বিবরণ লিপিবদ্ধকরণ পদ্ধতি; (৩) অস্ত্র আইন যথাযথভাবে পালিত হইতেছে কিনা; (৪) শস্য-সংক্রান্ত তথ্য সংগ্রহ পদ্ধতি; (৫) গ্রাম পুলিশের কাজকর্ম; (৬) প্রত্যেক থানার অপরাধজনক ঘটনাবলীর…