(ক) একজন সার্কেল ইন্সপেক্টর ৪ প্রবিধানে বর্ণিত একটি সার্কেলের সকল পুলিশ কর্মের তদারক, নিয়ন্ত্রণ ও সাধারণ ক্ষমতার জন্য এবং অপরাধ নির্দিষ্ট ও নিয়ন্ত্রণের জন্য দায়ী থাকিবেন । অপরাধ ফৌজদারী কার্যবিধির ৫৫১ ধারার অধীনে তিনি তাহার সার্কেলের সীমার মধ্যে একটি থানার অফিসার-ইন-চার্জের ক্ষমতা প্রয়োগ করিতে পরিবেন । তাহাকে তাহার সার্কেলে বাস করিতে হইবে এবং তাহার অধীনে কি ঘটিতেছে সেই সম্পর্কে জ্ঞাত থাকিতে হইবে । সার্কেলের শান্তি এবং অধীনস্থ কর্মচারীদের যথাযথ দায়িত্ব পালনের জন্য তাহাকে দায়ী থাকিতে হইবে এবং কেহ। দায়িত্ব পালনে ব্যর্থ হইলে বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বড় ধরনের শাস্তির জন্য…