(ক) সরকারী টেলিগ্রামের উপযুক্ত স্থানে প্রেরক অবশ্যই “রাষ্ট্রীয় কার্যে” কথাটি লিপিবদ্ধ করিবেন । (খ) টেলিগ্রামে সাধারণতঃ “অর্ডিনারী’ কথাটি মার্ক করিতে হইবে ;তবে জরুরী প্রয়োজনে “এক্সপ্রেস” কথাটি লিখা যাইতে পারে ; এবং অত্যন্ত জরুরী ব্যাপার থাকিলে পুলিশ অফিসারগণ “স্পেশাল পুলিশ” কথাগুলি মার্ক করিয়া টেলিগ্রাম পাঠাইতে পারেন । (গ) স্পেশাল পুলিশ টেলিগ্রাম অন্যান্য সকল টেলিগ্রামের উপর অগ্রাধিকার পাইবে এবং কাজ চলিবার সময় টেলিগ্রাম অফিসে উহা প্রেরণ করা বা ডেলিভারী গ্রহণ করা যাইবো ;আর বদ্ধ হইবার পর বিলম্ব কী প্রদান করিয়া প্রেরণ করা বা ডেলিভারী গ্রহণ করা যাইব। (ঘ) সকল সরকারী টেলিগ্রামের ব্যয় সার্ভিস…