(ক) ডাক ব্যয় প্রদত্ত হয় নাই অথবা যথেষ্ট ডাক টিকিট লাগানো হয় নাই এইরূপ সরকারী চিঠিপত্র, বুক প্যাকেট বা পার্সেলের উপর “সরকারী কার্যে ব্যবহৃত” কথাগুলি স্পষ্টাক্ষরে লিখিত থাকিলে প্রাপক উহা গ্রহণ ও যথাযথ মূল্য পরিশোধ করিবেন। (খ) মূল্য পরিশোধ ব্যতীত অথবা উপযুক্ত পরিমাণ ডাক টিকিট ব্যতীত প্রেরিত ব্যক্তিগত চিঠিপত্র বা অন্যান্য ডাক প্যাকেটে সাধারণতঃ মুখ না খুলিয়াই পোস্ট অফিসে ফেরত পাঠাইতে হইবে । ভাষ্য ১৬৭ হইতে ১৮৩ পর্যন্ত প্রবিধানগুলি বর্তমানে প্রায় অকার্যকর হইয়া পড়িয়াছে। 183. (a) Official letters, book packets and parcels on which postage has not been prepaid or sufficiently paid shall, if…