(ক) তদন্তকারী ফৌজদারী মামলা পুলিশ ইন্টিলিজেন্সের সহিত সংশ্লিষ্ট যে কোন বিষয় সর্ম্পকে ইন্সপেক্টর জেনারেল অথবা জেলা ম্যাজিস্ট্রেটগণ যুক্তরাজ্যের ব্রিটিশ অফিসারগণের সহিত সরাসরি পত্র যোগাযোগ করিতে হইবে। কিন্তু উহার কপি সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর ডাইরেক্টরকে সরবরাহ করিতে হইবে । ইহা ব্যতীত যুক্তরাজ্যে অথবা যেকোন কলোনীতে অবস্থানরত ব্রিটিশ অফিসারগণের নিকট প্রেরিত অনুরূপ চিঠির কপি সরকারকে দিতে হইবে এবং সরকার উহার অবগতির জন্য ইন্ডিয়া অফিসে পাঠাইবেন।(বর্তমানে এই প্রবিধানের প্রযোজ্যতা নাই।) (খ) দেশের বাইরে অন্য যে কোন অফিসারের নিকট প্ররিত পত্র যোগাযোগ সরকারের মারফত করিতে হইবে। 180. (a) The…