বিচার-সংক্রান্ত নির্দেশ ব্যতীত জেলা ম্যাজিষ্ট্রেটের অফিস হইতে প্রদত্ত পুলিশসংক্রান্ত সকল নির্দেশাবলী সাধারণতঃ সুপারিন্টেন্ডেন্টের মাধ্যমে আসিতে হইবে। জেলা ম্যাজিস্ট্রেট ও অন্যান্য অফিসারগণের সফর এবং পুলিশ প্রেরণ-সংক্রান্ত নির্দেশও উহার অন্তর্গত। একইভাবে মহকুমা ম্যাজিষ্ট্রেটের নির্দেশাবলীও মহকুমা পুলিশ অফিস" মারফত কিংবা মহকুমা পুলিশ অফিসার না থাকিলে সার্কেল ইন্সপেক্টরের মার" পাঠাইতে হইবে। পুলিশ-বিষয়ক সমস্ত নির্দেশ জেলা ম্যাজিষ্ট্রেট সুপারিন্টেন্ডেন্টের মাধ্যমে পাঠাইবেন। এই নির্দেশের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও অপরাপর অফিসারগণের সফর সম্পর্কে আদেশ এবং পুলিশ কর্তৃক রসদ সরবরাহ করাও অন্তর্ভুক্ত…