(ক) পুলিশ অফিসারের পক্ষে যেকোন উধ্বতন অফিসারের সহিত যোগাযোগের স্বাভাবিক মাধ্যম হইতেছে তাহার উপরস্থ বিভাগীয় অফিসার ।অত্যন্ত জরুরী পরিস্থিতিব্যতীত উধ্বতন অফিসারগণের সহিত সরাসরি যোগাযোগ স্থাপন নিষিদ্ধ। (খ জরুরী পরিস্থিতিতে উচ্চতর কোন অফিসারের সহিত সরাসরি যোগাযোগ করা হইয়া থাকিলে উক্ত সরাসরি যোগাযোগের কারণ উল্লেখসহ যোগাযোগের একটিঅনুলিপি স্বাভাবিক মাধ্যম বরাবরে পাঠাইতে হইবে। (গ)বিভাগীয় নিম্নপদস্থ কর্মচারীর নিকট হইতে উৰ্ব্বতন অফিসারের উদ্দেশ্যে প্রেরিত সংযোগপত্র পুলিশ অফিসার কর্তৃক স্থগিত রাখিবার কার্যবিধি ৮৮৮ -ঘ প্রবিধানে লিপিবদ্ধ আছে। (ঘ) সরকারের নিকট পেশ করিবার উদ্দেশ্যে সকল যোগাযোগ স্বাভাবিক…