(ক) কোন সরকারী রিপোর্ট, চিঠি বা অন্যান্য দলিলপত্র স্বাক্ষরের সময় প্রত্যেক পুলিশ অফিসার স্পষ্টাক্ষরে নিজের দস্তখত পদান করিবেন। কাহার স্বাক্ষর পাঠ করা দুস্কর হইলে তিনি সাক্ষরের নিচে বড় হাতের অক্ষরে নিজের নাম লিখিয়া দিবেন। (খ) সকল দস্তখত ও নমুনা স্বাক্ষরের সহিত তারিখ লিখিতে হইবে। (গ) কোন পুলিশ অফিসার দস্তখত বা নমুনা স্বাক্ষর প্রদান ব্যতীত আর কোন রবার স্ট্যাম্প বা অন্য কোন সীলমোহর ব্যবহার করিবেন না । ভাষ্য নমুনা স্বাক্ষর অনুমোদিত কিনাঃ পুলিশ অফিসার কোন চিঠি, দলিল বা ফাইনাল রিপোর্ট স্বাক্ষরের সময় সুস্পষ্ট অক্ষরে নিজের নাম দস্তখত করবেন। তাহার নাম দুর্বোধ্য হইলে ১৭৫ প্রবিধান অনুযায়ী তিনি বড়…