(ক) অফিস, থানা ও ফাড়ির দায়িত্বপ্রাপ্ত সকল অফিসারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হইতেছে প্রাপ্ত সকল চিঠিপত্র বা যোগাযোগী দ্রুত ও সুষ্ঠুভাবে বন্টন করা। (খ) সুপারিন্টেন্ডেন্টের অফিসে প্রাপ্ত ডাক খোলা ও বিলিবন্টনের নির্দেশাবলী ১০৭৩ ও ১০৭৪ প্রবিধানে বর্ণিত হইয়াছে। (গ) একটি জেলার অন্যান্য অফিসে, থানায় বা ফাঁড়িতে- (১) ঐ সময় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসার বাহির হইতে আগত সকল চিঠিপত্ৰাদি নিজে খুলিবেন, স্বাক্ষর ও তারিখ দিবেন এবং উহার বন্টন ও প্রত্যেকটি সম্পর্কে কি করণীয় সেই বিষয়ে নির্দেশ দিবেন। (২) কোন চিঠি বা যোগাযোগ হাতে হাতে দেওয়া হইলে গ্রহণকারী অফিসার উহার কভাৱে এবং কভার না থাকিলে কাগজের উপর…