(ক) সরকারের নির্দেশ অনুসারে যে সমস্ত বিবিধ দায়িত্ব হইতে পুলিশকে অব্যাহতি দেওয়া হইয়াছে তাহার একটি তালিকা পরিশিষ্ট -৭ এ দেওয়া হইয়াছে । (খ) যেকোন সরকারী কর্মচারী অসুবিধায় পড়িলে, যেমন যানবাহন বা সরবরাহের মাধ্যমে সংগ্রহে ব্যর্থ হইলে প্রত্যেক পুলিশ অফিসার তাহাকে যুক্তিসঙ্গত সহযোগিতা প্রদানে বাধ্য, তবে এই উদ্দেশ্যে বা অন্য যেকোন ব্যাপারে তিনি অভ্যস্থ নহে। এমন কোন লোককে বাহক, মজুর বা নৌকার মাঝি হিসাবে কাজ করিতে বাধ্য করিবেন না, অথবা সম্পূর্ণ ব্যক্তিগত বা কৃষিকার্যের জন্য রক্ষিত বলদ বা গরুর গাড়ি বা ঠেলাগাড়ি প্রদানে কাহাকেও বাধ্য করিবেন না । (গ) ১৮৬১ সালের পুলিশ আইনের ৯৫ ধারার অধীনে অতিরিক্ত…