(ক) নিম্নোক্ত হুইসেল কলসমূহ ব্যবহার করিতে হইবে (১) র্যালী, ঘন ঘন শর্ট ব্লাস্ট এবং (২) অ্যালার্ম,পর্যায়ক্রমে লং ও শর্ট ব্লাস্ট । (খ)স্বল্প দূরত্বে অবস্থানকারী অফিসারকে আহবান করিবার জন্য, যেমন বীট কনস্টেবলকে একটি নির্দিষ্ট পয়েন্টে ডাকিবার জন্য র্যালী ব্যবহৃত হইবে। সংকেত শোনামাত্রই সংশ্লিষ্ট অফিসার যত তাড়াতাড়ি সম্ভব বাঁশি বাজাইবার জায়গায় গিয়া হাজির হইবেন । (গ) কেবলমাত্র জরুরী পরিস্থিতিতে, যেমন সংকেত প্রদানকারী বিপদে পড়িলে অথবা অগ্নিকাণ্ড বা অনুরূপ অবস্থায় সবাইকে ব্যারাকের বাহিরে আনিবার প্রয়োজন হইলে তখনই শুধু সংকেত বাজানো যাইবে । সংকেত শোনামাত্ৰ সকলে সমবেত হইয়া সংকেত বাজাইবার স্থান…