আগুন লাগিবার সংকেত বাজিয়া উঠিলে— (১) সকল শ্রেণীর পুলিশ দ্রুত সারিবদ্ধ হইবেন।হেড কনস্টেবল ও কনস্টেবলগণ ইউনিফর্ম পরিধানের জন্য বিলম্ব করিবেন না। তবে বেল্ট পরিবেন; (২) উপস্থিত সিনিয়ারগণ প্রয়োজনীয় সংখ্যক পুলিশকে ডিউটিতে পাঠাইবেন, হাতের নিকট অগ্নি নির্বারক সরঞ্জাম যাহা কিছু পাওয়া যায়। তৎসহ অতি দ্রুত তাহাদিগকে অগ্নিকাণ্ডের স্থানে পাঠাইবেন;এবং (৩) উপস্থিত সিনিয়র অফিসার তাহাদিগকে ভিন্ন স্কোয়াডে বিভক্ত করিয়া আগুনের চারিদিক কর্ড করিয়া দাঁড় করাইবেন এবং অগ্নি নির্বাপন ও সম্পত্তি রক্ষার কার্যে সহায়তা করিবার দায়িত্বে নিয়োজিত করিবেন। ভাষ্য আগুন লাগিবার সংকেত শুনিলে পুলিশরা তাড়াতাড়ি সেইখানে…