সাব-অর্ডিনেট র্যাংকের সকল অফিসার সেনাবাহিনীর সমশ্রেণীর অফিসারগণ যে ধরনের পরিশ্রমজনিত কার্যের দায়িত্ব পালন করেন তাহা করিতে বাধ্য থাকিবেন । এই সকল কার্যের মধ্যে রহিয়াছে — রাইফেল ও রিভলবারের রেঞ্জ বা বাঁট মেরামত, সরকারী সম্পত্তি উঠানো-নামানো ও সংরক্ষণ, তাঁবু খাটানো, প্যারেড গ্রাউন্ড ও অন্যান্য পুলিশ ময়দান পরিষ্কার করা, কাঠের কাজ, নির্মাণ ও বিনষ্টকরণ, অগ্নি নির্বাপক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, আগুনের বিস্তার ও বন্যায় প্রকোপ রোধকল্পে কোন কিছু ধ্বসাইয়া দেওয়া ইত্যাদি । ভাষ্য শ্রমমূলক কর্মঃ অধঃস্তন পুলিশ অফিসারগণের উপর শ্রমমূলক দায়িত্ব অর্পিত হইলে তাহা পালন করিবেন, ঠিক যেমন একই শ্রেণীর সামরিক…