(ক) সাব-ইন্সপেক্টরগণের নিচে যেকোন পুলিশ অফিসার ডিউটিতে নিয়োজিত হইলে এবং সাব-ইন্সপেক্টর পদমর্যাদার যেকোন অফিসার এসকর্ট ডিউটিতে নিয়োজিত চুইলে, সুপারিন্টেভেন্টু অন্যরূপ নির্দেশ ন্যা দিয়া থাকিলে, যে অফিসার তাহাকে দায়িত্ব দিয়াছেন তাহার নিকট হইতে ১০নং বিপি ফরমে একটি কম্যান্ড সার্টিফিকেট সংগ্রহ করিবেন। ব্যতিক্রমঃ একটি ফাঁড়ির ভারপ্রাপ্ত একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নৈশ রাউন্ডের উদ্দেশ্যে বাহিরে গমন করিলে কোন কম্যান্ড সার্টিফিকেট প্রয়োজন হইবে না। (খ) বহুসংখ্যক অফিসারকে একই ডিউটিতে পাঠানো হইলে সকলের নাম-সম্বলিত একটিমাত্র কম্যান্ড সার্টিফিকেট উহাদের সিনিয়র অফিসারকে দিতে হইবে। (গ) যে…