(ক) সুপারিন্টেন্ডেন্ট অতঃপর উক্ত সৈন্যদলটি জেলায় প্রবেশ করিলে তাহাদের সাহিত সাক্ষাতের জন্য নিম্নে বর্ণিত শক্তির একটি পুলিশ দলকে তাহাদের নিকট এবং সৈন্যদলটি জেলা ত্যাগ না করা পর্যন্ত পুলিশ দলটি তাঁহাদের সহিত অবস্থান করিবে অথবা অন্য একটি পুলিশ দল আসিয়া দায়িত্ব গ্রহণ না করা অবধি প্রথম জন্য সুপারিন্টেন্ডেন্ট পুলিশ দলের অধিনায়কের নিকট একটি সরকারী পরিচয়পত্র দিবেন এবং তাহার একটি অনুলিপি সৈন্যদলের অধিনায়ককে প্রদানের জন্যও দিয়া দিবেন। পরিচয়পত্রটির আদল অনুচ্ছেদ (ঙ)-তে দ্রষ্টব্য। (খ) সৈন্যদলটি ব্রিটিশ হইয়া থাকিলে প্রেরিত পুলিশ দলের অধিনায়কত্ব করিবার জন্য একজন ইউরোপীয় অফিসারকে পাঠাইতে হইবে, আর…