(ক) যখনই সম্ভব তখনই সুপারিন্টেন্ডেন্ট জেলা ম্যাজিস্ট্রেটের সহিত ব্যক্তিগতভাবে সংযোগ রক্ষা করিবেন এবং সকল, গুরুত্বপূর্ণ বিষয়ে তাহার সহিত পরামর্শ করিবেন। করা তাহার দায়িত্বের অন্তর্গত এবং এতদসংক্রান্ত বিষয়ে তিনি যতদূর সম্ভব জেলা ম্যাজিষ্ট্রেটের ইচ্ছানুসারে কর্তব্য সম্পাদন করিবেন। কোন বিষয়ে উভয়ের মধ্যে মতানৈক্যের উদ্ভব হইলে জেলা ম্যাজিষ্ট্রেট সুপারিন্টেন্ডেন্টকে লিখিতভাবে নির্দেশ দান করিবেন এবং সুপারিন্টেন্ডেন্ট উহা প্রতিপালন করিবেন। কিন্তু সুপারিন্টেন্ডেন্ট যদি চাহেন তবে জেলা ম্যাজিস্ট্রেট বিরোধীয় বিষয়টিকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের গোচরে এবং অতঃপর ধারা ১৫-গ-তে বর্ণিত পদ্ধতি অনুসারে…