বেআইনী জনসমাবেশ ছত্রভঙ্গ করিবার উদ্দেশ্যে সামরিক সাহায্য তলব করিবার ক্ষমতা কোন পুলিশ অফিসারের নাই। সামরিক সাহায্য তলব-সংক্রান্ত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ৪নং পরিশিষ্টে লিপিবদ্ধ করা হইয়াছে। ভাষ্য পুলিশ অফিসার সামরিক সাহায্য চাহিতে পারেন কিনাঃ বেআইনী গণজমায়েত ছত্রভঙ্গ করিবার জন্য কোন পুলিশ অফিসার সামরিক সাহায্য তলব করিতে পারেন না। কেবলমাত্র ম্যাজিস্ট্রেট সামরিক সহায়তা তলব করিতে পারেন। (৪নংপরিশিষ্ট দেখুন) প্রাসঙ্গিকবাধে বেআইনী জনসমাবেশ সম্পর্কিত ফৌজদারী কার্যবিধির নবম অধ্যায় (ধারা ১২৭ হইতে ১৩২) পরিবেশিত হইল। ফৌজদারী কার্যবিধির নবম অধ্যায় বেআইনী সমাবেশ ধারা ১২৭। ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ…