(ক) যখনই পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হইবে তখনই আগ্নেয়াস্ত্র ব্যবহার যুক্তিযুক্ত হইয়াছে কিনা এবং এই প্রবিধানগুলি যথাযথভাবে মান্য করা হইয়াছে কিনা তাহা নির্ধারণের জন্য যত শীঘ্র সম্ভব নিম্নোক্তদের দ্বারা পূর্ণাঙ্গ শাসন বিভাগীয় তদন্ত অনুষ্ঠিত হইতে হইবেঃ (১) একজন জেলা ম্যাজিস্ট্রেট, একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, একজন সুপারিন্টেন্ডেন্ট, একজন অতিরিক্ত সুপারিন্টেন্ডেন্ট গুলিবর্ষণের সহিত জড়িত থাকিলে কমিশনার তদন্ত করিবেন; (২) একজন মহকুমা ম্যাজিষ্ট্রেট, সহকারী সুপারিন্টেন্ডেন্ট বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট গুলিবর্ষণের সহিত জড়িত থাকিলে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট…