বেআইনী জনতার বিরুদ্ধে অথবা একটি ক্ষুদ্র দলের বিরুদ্ধে অথবা ব্যক্তির্বিশেষের বিরুদ্ধে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে (ক) অধিনায়ক পুলিশ অফিসার যত শীঘ্র সম্ভব মৃতদেহগুলিকে (যদি থাকে) পাশ ঘরে এবং আহতদের হাসপাতালে অপসারণ করবেন; (খ) তিনি কার্তুজের খোলগুলি সংগ্রহ করিয়া ইস্যুকৃত রাউন্ড সংখ্যার সতিত্ব মিলাইয়া দেখিবার ব্যবস্থা করিবেন; (গ) অনুচ্ছেদ (ক)-এর অধীনে ব্যবস্থা গৃহীত হওয়ামাত্র যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তবে তিনি এবং পরিচালক পুলিশ অফিসার প্রণয়ন করবেন, প্রথমে (১) ঘটনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত অথচ সঠিক রিপোর্ট এবং তাহার পর; (২) ব্যবহৃত রাউন্ড…