(ক) প্রবিধান ১৫১(৩)-এর অধীনে অধিনায়ক পুলিশ অফিসার বলপ্রয়োগের এবং ম্যাজিস্ট্রেট গুলি চালনার নির্দেশ দিবেন ;কিন্তু কোন ম্যাজিস্ট্রেট সঙ্গে না থাকিলে অধিনায়ক পুলিশ অফিসার প্রয়োজন মনে করিলে নিজেই গুলি চালনার নির্দেশ দিবেন। (খ) তিনি গুলিবর্ষণকে এমন কায়দা নিয়ন্ত্রিত করবেন যাহাতে নূ্যনতম ক্ষতিসাধন করিয়া ত্বরিৎ উদ্দেশ্য সিদ্ধ করা যায়। জনতার মাথার উপর দিয়া অথবা তাহাদের দেহ ব্যতীত অন্য কোন লক্ষ্যাভিমুখে গুলিবর্ষণের উপর কঠোর বাধানিষেধ আরোপিত রহিয়াছে। কারণ ইহাতে দূরবতীর্ণ নিরপরাধ লোক জখম হইবার এবং দৃশ্যতার কোন কার্যকর ক্ষতি না দেখিতে পারিয়া সংশ্লিষ্ট বেআইনী জনতার উৎসাহ বৃদ্ধি পাইবার সম্ভাবনা…