(ক) একজন পুলিশ অফিসার গুলিবর্ষণের পূর্বে অথবা গুলির নির্দেশ দানের পূর্বে পূর্বাহ্নে উক্ত মৰ্মে সম্ভাব্য সতর্কবানী উচ্চারণ করবেন। টীকা ও ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় অপরাধকারী অপরাধ অনুষ্ঠিত করিবার সুযোগ পাইয়া যাইতে পারে এই কারণে সকল সময় সতর্কবানী উচ্চারণ করা সম্ভব নাও হইতে পারে । (খ) গুলি সকল সময়ই নির্ধারিত লক্ষ্যে নিয়ন্ত্রিত ও পরিচালিত হওয়া উচিত । (গ) একেবারে অপরিহার্য ব্যতীত কোনরূপ বড় রকমের ক্ষতিসাধন করা উচিত নহে । (ঘ) উদ্দেশ্য সাধিত হওয়ামাত্রই গুলি বন্ধ করা উচিত । ভাষ্য সতর্কীকরণ প্রয়োজনঃ এই প্রবিধানে গুলিবর্ষণের পূর্বে এই সম্পর্কে সতর্ক করিয়া দেওয়ার ব্যাপারে পুলিশ…