(ক) কেবলমাত্র নিম্নোক্ত উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয় ; (১) ব্যক্তির আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার ব্যবহার করিবার জন্য । (দণ্ডবিধির ৯৬-১০৬ ধারা ) (২) বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য। (ফৌজদারী কার্যবিধির ১২৭,১২৮ ধারা) (৩) কতিপয় পরিস্থিতিতে গ্রেফতার কার্যকরী করিবার জন্য। (ফৌজদারী কার্যবিধির ৪৬ ধারা) (খ) ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার। ইহা খুবই জরুরী যে,সকল শ্রেণীর লোকেরা ব্যক্তিগত আত্মরক্ষা ও সম্পত্তি রক্ষার অধিকার পুরাপুরি উপলব্ধি করুক। নিজেদেরকে এবং সরকারী সম্পত্তি,যেমন অস্ত্র শস্ত্র,গোলাবারুদ, মোটরগাড়ি, যানবাহন প্রভৃতি…