দাঙ্গা দমন অথবা বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করিবার কার্যে নিয়োজিত সশস্ত্র (১) তিনি তাহাদিগকে এমনভাবে শ্রেণীবদ্ধ করিবেন যাহাতে অবস্থানুসারে গুলি চালনা করা হইলে সমস্ত ক্ষেত্রটির উপর সক্রিয় নিয়ন্ত্রণ বজায় থাকে। (২) তিনি তাহাদিগকে জনতার এত কাছাকাছি লইয়া যাইবেন না যাহাতে জনতার আকস্মিক হামলার কবলে পড়িয়া নাজেহাল হইবার আশংকা থাকে অথবা অনুরূপ অবস্থায় অনেক লোককে হতাহত করিবার ঝুঁকি লাইতে হয় ; (৩) নিক্ষিপ্ত ইট-পাথরের আঘাত সংকোচনের উদ্দেশ্যে পুলিশদিগকে ছড়াইয়া দেওয়ার প্রয়োজন হইলে তাহাদিগকে যেন এতটা দূরে ছড়াইয়া না দেওয়া হয় যাহাতে গুলি চালনা কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যাপারে স্বীয় ক্ষমতা লোপ পায়;…