(ক) সুপারিন্টেন্ডেন্ট হইতেছেন সংশ্লিষ্ট জেলায় পুলিশ বাহিনীর তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তা এবং উহার অভ্যন্তরীণ আর্থিক বিষয়াদি এবং ব্যবস্থাপনা ও কর্মদক্ষতা ও শৃংখলার ব্যাপারে তিনিই দায়ী। ইহা ব্যতীত জেলা ম্যাজিস্ট্রেটের সাধারণ নিয়ন্ত্রণ সাপেক্ষে জেলার ফৌজদারী প্রশাসন এবং স্বীয় অধীনস্থ অফিসারগণের নিরোধক ও প্রশাসনিক কর্তব্য যথাযথভাবে পালনের ব্যাপারেও তিনি দায়ী থাকিবেন। (খ) পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ সংগঠন ও শৃংখলার ব্যাপারে হস্তক্ষেপের কোন ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের নাই, কিন্তু কোন অফিসারের আচার-আচরণ ও যোগ্যতা সংশ্লিষ্ট জেলার সাধারণ প্রশাসনের উপর প্রতিক্রিয়ার সৃষ্টি করিলে তৎসংক্রান্ত বিষয়…