আপত্তিকর অস্ত্রে সজিত না হইলে যেকোন সমাবেশ, মিছিল বা বৃহৎ জনসভায় অনসজ্জিত পুলিশ দল ১৪৬-ঘ প্রবিধানে বর্ণিত লাঠি বা ৮৯-ক প্রবিধানে অনুমোদিত বেত্রদণ্ডের সাহায্যে শৃংখলা আরোপে সক্ষম হইবে বলিয়া আশা করা যায়। কিন্তু কোন অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হইলে তাহার মোকাবিলার প্রয়োজনে (১৪৬ প্রবিধানে বর্ণিত বিষয়ের বাহিরে) স্পেশাল আর্মড ফোর্সের পুলিশদেরও উক্ত কার্যে নিয়োগ করা উচিত । (খ) অনুরূপভাবে নিয়োজিত স্পেশাল আর্মড পুলিশ বাহিনী সম্পূর্ণতঃ অস্ত্রে বা লাঠিতে অথবা আংশিক অস্ত্রে ও আংশিক লাঠিতে সজ্জিত হইতে পারে। ভাষ্য সাধারণতঃ আপত্তিকর কোন অস্ত্রশস্ত্র সজিত না হইলে কোন জনসমাবেশ মিছিল বেত্ৰ সজ্জিত পুলিশ…