(ক) দাঙ্গা ও গোলযোগের সময় শান্তি-শৃংখলা ফিরাইয়া আনিবার জন্য সুপারিন্টেন্ডেন্টের নির্দেশে বিশেষ সশস্ত্র ফোর্স নিয়োগ করা যাইতে পারে। তবে উক্ত নির্দেশ দানের পূর্বে সুপারিন্টেন্ডেন্টের উচিত সময় থাকিলে জেলা ম্যাজিস্ট্রেটের সহিত পরামর্শ করা। সম্ভব হইলে সুপারিন্টেন্ডেন্ট নিজেই উক্ত ফোর্সের দায়িত্ব গ্রহণ করিবেন। কিন্তু তিনি যদি অস্থায়ীভাবে অন্য কোন কার্যে নিয়োজিত থাকেন অথবা দাঙ্গা-হাঙ্গামা যদি এত ব্যাপক আকারের হয় যে, গোলযোগ দমনের সামগ্রিক পরিকল্পনায় সমন্বয় বিধানের জন্য তাঁহার কেন্দ্রীয় অবস্থানে থাকা প্রয়োজন তাহা হইলে বিশেষ সশস্ত্ৰ ফোর্সের সমগ্র বা আংশিক দায়িত্ব সুপারিন্টেন্ডেন্ট তাঁহার…