(ক) কোন থানার অফিসার-ইন-চার্জ যদি অবগত হন যে, কোন গুরুতর দাঙ্গা বা গোলযোগ বাঁধিয়া গিয়াছে অথবা বধিয়া যাইবার উপক্রম হইয়াছে অথবা কোন সশস্ত্ৰ দল অপরাধ করিয়াছে বা করিতে উদ্ধত হইয়াছে অথবা যে লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিতে যাওয়া হইতেছে সেই লোকটি নিজেকে মারাত্বক অস্ত্রে সজ্জিত করিতে পারে তাহা হইলে তিনি তাহার কতিপয় কনস্টেবলকে থানায় সরবরাহকৃত আগ্নেয়াস্ত্রে সজ্জিত করিতে পারেন। তিনি নিজেই উক্ত কনস্টেবলদের অধিনায়কত্ব গ্রহণ করিবেন এবং প্রয়োজন বোধে আরও ফোর্সসহ গোলযোগ বা অপরাধ অনুষ্ঠানের জায়গায় গমণ করিবেন।তিনি বিশেষ কারণবশত (যাহা তিনি জিডিতে রেকর্ড করিবেন)অনুরূপ অধিনায়কত্ব একজন জুনিয়র…