১৮৬১ সালের পুলিশ আইনের ৩০(৩) ধারার অধীনে লাইসেন্সপ্রাপ্ত হউক বা না হউক একটি সমাবেশ বা শোভাযাত্রাকে কেবলমাত্র ফৌজদারী কাৰ্যবিধির ১২৮ ধারার অধীনে বলপ্রয়োগের মাধ্যমে ছত্রভঙ্গ করা যাইতে পারে; অর্থাৎ কেবলমাত্র— (১) উহাকে ফৌজদারী কার্যবিধির ১২৭(১) ধারার অধীনে ছত্রভঙ্গ হইবার জন্য নির্দেশ দানের পরেও যদি উহা ছত্রভঙ্গ না হয়;অথবা (২) উহা যদি এমনভাবে পরিচালিত হয় যাহাতে বুঝা যায় যে,উহারা ছত্রভঙ্গ না। হইবার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। ভাষ্য কোন সমাবেশ বা শোভাযাত্রাকে ফৌজদারী কাৰ্যবিধির আওতায় নির্দেশ প্রদান করিয়া ছত্রভঙ্গ করা সম্ভব না হইলে উহাকে বলপ্রয়োগের মাধ্যমে ছত্ৰভঙ্গ করা যাইতে পাৱে। 143. An assembly…