ধারার প্রয়োগ সমীচীন হয়, অন্য ক্ষেত্রে তাহা সমীচীন না হইলেও ; এবং (২) অনুরূপ সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিগণকে ফৌজদারী কাৰ্যবিধির ১৪৩ ধারার অধীনে অপরাধ করিবার দায়ে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাইতে পারে । ভাষ্য নির্দেশ অমান্য করিবার প্রতিফলনঃ এই প্রবিধানে পুলিশ আইনের ৩০(১) ধারার অধীনে জারিকৃত নির্দেশ অমান্য করিলে উহার প্রতিফল সম্পর্কে আলোচনা করা হইয়াছে । ৮নং বিপি ফরমে উল্লিখিত শর্তাবলী লংঘিত হইলে সভা বা শোভাযাত্রা ছত্রভঙ্গ করিবার জন্য পুলিশ ৩০(১) ধারার অধীনে নির্দেশ জারি করিতে পারে । সভা বা শোভাযাত্রার উদ্যোক্তা বা সংগঠকদের প্রতি পুলিশ উক্ত নির্দেশ জারি করিবে । ফৌজদারী কাৰ্যবিধির ১২৭…