(ক) সমাবেশ বা শোভাযাত্রায় উপস্থিত পুলিশ অফিসারগণের কর্তব্য হইতেছে ১৮৬১ সালের পুলিশ আইনের ৩১ ধারার অধীনে যুক্তিসঙ্গত নির্দেশ প্রদান এবং উক্ত নির্দেশ অথবা উক্ত আইনের ৩১(১) ধারার অধীনে মৌখিক বা লিখিতভাবে প্রদত্ত যেকোন নির্দেশ অমান্যকারীর নাম ও ঠিকানা টুকিয়া রাখা। (খ) যেহেতু ১৮৬১ সালের পুলিশ আইনের ৩২ ধারার অধীনে কৃত অপরাধে অআমলযোগ্য ।তাই নিম্নোক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তিকে তৎক্ষণাৎ গ্রেফতারের ক্ষমতা পুলিশ অফিসারের নাইঃ (১) ফৌজদারী কার্যবিধির ৫৭(১) ধারার অধীনে গ্রেফতার যুক্তিযুক্ত না হইলে; (২) ১৮৬১ সালের পুলিশ আইনের ৩২ ধারার অধীনে কৃত অপরাধ অন্য কোন আইনের কোন ধারায় আমলযোগ্য না হইলে; অথবা (৩)…