১৮৬১ সালের পুলিশ আইনের ৩০(২) ধারার অধীনে নোটিস জারি করা সত্ত্বেও কোন সমাবেশ বা শোভাযাত্রা লাইসেন্স ব্যতীত অনুষ্ঠিত হইলে নোটিস অমান্যকারী অনুরূপ সমাবেশ বা শোভাযাত্রার আহ্বায়ক বা পরিচালক বা প্রচারকগণকে উক্ত আইনের ৩২ ধারার অধীনে অভিযুক্ত করা যাইবে।তবে শুধুমাত্র অংশগ্রহণের জন্য কোন অংশগ্রহণকারীকে অভিযুক্ত করা যাইবে না। ভাষ্য লাইসেন্সের জন্য আবেদন করিতে অস্বীকৃতির দায়-দায়িত্ব সংগঠক, উদ্যোক্তা, পরিচালক বা সদস্যদের উপর বার্তাইবে। ১৮৬১ সালের পুলিশ আইনের ৩২ ধারার অধীনে লাইসেন্সের জন্য আবেদন পেশের নির্দেশ অগ্রাহ্য করিলে সংশ্লিষ্ট সংগঠক, উদ্যোক্তা, পরিচালক বা সদস্যের ফৌজদারী অপরাধ সম্পর্কে ১৪০…