(ক) সংশ্লিষ্ট রেঞ্জের ড়েপুট ইন্সপেক্টর জেনারেল উক্ত এলাকায় শুন্তি-শৃংখলা এবং অপরাধ দমন ও নিরোধের উদ্দেশ্যে কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটগণের সহিত ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করিয়া চলিবেন এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখিবার জন্য সাধ্যমত চেষ্টা করবেন। (খ) তিনি সাধারণতঃ আধা-সুরকারী বা বেসরকারীভাবে চিঠিপত্র আদানপ্রদানের মাধ্যমে কমিশনারের সহিত এবং সুপারিন্টেন্ডেন্টের মাধ্যমে জেলা মাজিস্ট্রেটগণের সহিত সংযোগ রক্ষা করবেন, কিন্তু তাঁহাদের সদর দফতর সফর করিবার সময় তাঁহাদের সহিত ব্যক্তিগতভাবে আলাপ-আলোচনা করিবেন। ভাষ্য ডিআইজি’র দায়িত্বঃ একটি রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শান্তিশৃংখলা…