(ক) একজন সুপারিন্টেন্ডেন্ট যখন ৮নং বিপি ফরমে লাইসেন্স বা ৯নং বিপি ফরমে নির্দেশ জারি করিবেন তখন তিনি উক্ত বিষয়ে সন্তুষ্ট হইবেন যে, ফরমে মুদ্রিত বিষয়গুলি ব্যতীতও শান্তি অক্ষুণ রাখিবার স্বার্থে প্রয়োজনীয় অন্যান্য বিষয়ও তাহাতে অন্তর্ভুক্ত করা হইয়াছে। (খ) তিনি সমাবেশ বা শোভাযাত্রায় অংশগ্রহণকারী কোন ব্যক্তিকে কোন অস্ত্র কিংবা এমন কোন যন্ত্রপাতি বহন করিতে দিবেন না যাহা অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়। কিন্তু তিনি যদি মনে করেন যে, প্রচারের উদ্দেশ্যে কিংবা সমাবেশ বা শোভাযাত্রার জন্য প্রয়োজনীয় কোন জিনিস বহন করা হইতেছে তবে তাহার অনুমতি দেওয়া যায়। (গ) ব্যক্তিগতভাবে বা প্রকাশ্যে বেপরোয়াভাবে…