(ক) ১৮৬১ সালের পুলিশ আইনের ৩০(১) ধারার অধীনে একজন সুপারিন্টেন্ডেন্ট কোন সমাবেশ বা শোভাযাত্রার আচরণবিধি সম্পর্কে নির্দেশ জারি করিতে পারেন, তাহা সেই সমাবেশ বা শোভাযাত্রা লাইসেন্সযুক্ত বা লাইসেন্সবিহীন যাহাই হউক না কেন বা তজন্য নোটিসের প্রয়োজন হইয়া থাকুক বা না হইয়া থাকুক। (খ) ১৩৪। প্রবিধানের অধীনে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন না হইলে, কোন ব্যক্তি যখন কোন সমাবেশ বা শোভাযাত্রা বাহির করিবার জন্য নোটিস দিবে তখন তিনি অনুরূপ নির্দেশ পাঠাইবেন। (গ) ১৮৬১ সালের পুলিশ আইনের ৩০(১) ধারার অধীনে জারিকৃত নির্দেশ সম্ভব হইলে ৯নং বিপি লিখিতভাবে দিতে হইবে। কিন্তু কোন ব্যক্তি মৌলিক নির্দেশ অমান্য করিলে উক্ত আইনের…