(ক) ১৮৬১ সালের পুলিশ আইনের ৩০(৩) ধারার অধীনে ইসু্যকৃত লাইসেন্স ৮নং বিপি ফরমে দিতে হইবে এবং ১৩৮ ও ১৩৯ প্রবিধানের নিয়মানুসারে উহা প্রস্তুত করিতে হইবে । (খ) কোন বিশেষ অনুষ্ঠান বা স্থানের জন্য প্রয়োজন হইলে লাইসেন্স ইন্সু্যকারী অফিসার ফরমে মুদ্রিত শর্তসমূহের যেকোন একটি পরিবর্তন করিয়া বা বাদ দিয়া তদস্থলে নূতন শর্ত বসাইতে পারেন। ভাষ্য এই প্রবিধানে লাইসেন্সের প্রস্তুত প্ৰণালী ও উহাতে লাইসেন্স ইন্সু্যকারী অফিসের ক্ষমতার কথা বলা হইয়াছে। 136. (a) The license to be issued under section 30(3) of the Police Act, 1861, shall be in B. P. Form No. 8 and shall be prepared as directed in regulations 138…