কোন সুপারিন্টেন্ডেন্ট যদি মনে করেন যে, কোন ব্যক্তি বা শ্রেণীর লোকদের সমাবেশ বা শোভাযাত্রা বাহির করিবার জন্য ১৮৬১ সালের পুলিশ আইনের ৩০(২) ধারার অধীনে লাইসেন্স সংগ্ৰহ করা প্রয়োজন তাহা হইলে ॥৪ (১) তিনি জেলা বা মহকুমা ম্যাজিস্ট্রেটের নিকট হইতে এই মর্মে লিখিত বিবৃতি সংগ্ৰহ করিবেন যে, উক্ত ম্যাজিস্ট্রেটের বিবেচনামতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত হইলে অনুরূপ সমাবেশ বা শোভাযাত্রার ফলে শান্তিভঙ্গের আশংকা রহিয়াছে। (২) তিনি ৬ বা ৭নং বিপি ফরমে সাধারণ বা বিশেষ নোটিস জারি করিয়া সংশ্লিষ্ট ব্যক্তিগণকে লাইসেন্সের জন্য আবেদন করিবার নির্দেশ দিবেন, এবং (৩) একাধিক পর্ব, যেমন মহররম ইত্যাদির জন্য…